Skip to main content

Posts

লেটুশদার হাতেখড়ি (শেষ পর্ব)

লেটুশদার হাতেখড়ি   তৃণাঞ্জয় ভট্টাচাৰ্য   (শেষ পর্ব) 'বাধ সাধল পুলিশের দেওয়া পোস্ট মর্টেম রিপোর্ট আর নিমাইয়ের শোনা পূবালী সোমের চিৎকারের সময়ের ডিফারেন্স। এ ব্যাপারে আমার চোখ খুলে দেন আমার বন্ধু কদমকৃষ্ণ হালদার।' একটু দম নেওয়ার জন্য বোধহয় লেটুশদা থামল। একটা গোল্ড ফ্লেক ধরাল। ওর কথা ছাড়া ঘরে আর কোনও শব্দ নেই। যেটা আছে, সেটা বাইরে ঢেউ ভাঙার শব্দ। লেটুশদা আবার শুরু করল – 'এবারে আসি নিমাই যা শুনতে পেয়েছিল সেই কথায়। প্রথমে পূবালিদেবীর গুনগুন গান। তারপরেই আর্তনাদ। অর্থাৎ, কাউকে দেখে চমকে যাওয়ার কোনও শব্দ নেই। অপরিচিত কোনও লোককে ওই সময় তাঁর ঘরে দেখতে পেলে উনি চমকে উঠতেন নিশ্চয়ই। তাহলে সেই পরিচিত লোকটা কে মেঘরাজবাবু ?' 'নিমাই যে সত্যি কথা বলছে তার প্রমান কী ?' মেঘরাজ সোম কিছুতেই দমবার পাত্র নন। 'প্রমাণ তো আপনি নিজের হাতে সেভ করেছেন মেঘরাজবাবু।' উত্তরটা প্রায় সঙ্গে সঙ্গেই দিল লেটুশদা। 'যে মোবাইল এখন পুলিশের কাছে সিজ করা আছে। আপনি আগের রাতেই নিমাইকে বলে রেখেছিলেন সকাল ছ'টার সময় আপনাদের চা দিয়ে ডাকতে। কিন্তু অনুমান করা খুব ভুল হ...

লেটুশদার হাতেখড়ি (পর্ব - ছয়)

          লেটুশদার হাতেখড়ি তৃণাঞ্জয় ভট্টাচার্য ( পর্ব - ছয় ) অস্বাভাবিক ঘটনা আমার জীবনে খুব বেশি ঘটেনি বলে কিনা জানিনা, পূবালিদেবীর পোস্টমর্টেম রিপোর্টটা শুনে আমার চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হল। কদমকৃষ্ণবাবু তো মুখটাকে হা করে রইলেন। আমাদের অবস্থা যে খুব একটা অস্বাভাবিক নয়, সেটা বুঝতে পারলাম যখন দেখলাম, লেটুশদাও ভীষণভাবে চমকে গিয়ে 'বলেন কী' বলে উঠেছে। এতক্ষণ অবধি আমরা জানতাম পূবালী সোম মারা গেছেন ছ'টার আশেপাশে। যখন নিমাই চা নিয়ে তাদের ডাকতে যায়। কারণ, সে সেইসময় চিৎকার শুনেছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট বলছে, খুনটা হয়েছে আরও দুঘন্টা আগে। তা কী করে হয় ?  তখনও তো মেঘরাজবাবু আর মিস্টার এবং মিসেস বসু হোটেলেই ছিলেন। তাছাড়া, নিমাই নায়েকই বা দুঘন্টা বাদে চিৎকার শুনবে কেমন করে ? তার মানে কেউ কি মিথ্যে বলছে ?  'নিমাই ব্যাটা মিথ্যে বলছে না তো ?' অটোতে ফিরতে ফিরতে প্রশ্ন করলেন কদমকৃষ্ণবাবু। 'মনে তো হয়না।' বলল লেটুশদা। যদিও আমি দেখতে পাচ্ছি ও একদম চুপ করে গেছে। আজ ব্রেকফাস্টে আলুর পরোটা খাওয়ার কথা। আমরা হোটেলে ঢোকার দশ মিনিট...

লেটুশদার হাতেখড়ি (পর্ব পাঁচ)

                              লেটুশদার হাতেখড়ি                                                            তৃণাঞ্জয় ভট্টাচাৰ্য                                                            ( পর্ব – পাঁচ ) আমি জানি লেটুশদা এই মুহূর্তে মেঘরাজ বাবু, উদ্দালক ও মাধুরী বসু কাউকেই বিরক্ত করতে চায় না। এমনও তো হতে পারে পুলিশ যেটা বলছে সেইটাই ঠিক। এটা একটা সাধারণ চোরেরই কাজ। শুধু শুধু ব্যাপারটাকে জটিল বানানোর তো কোনও দরকার নেই। কিন্তু লেটুশদার ভ্রু তাহলে এখনও কেন কুঁচকে রয়েছে? আর তাছাড়া, লেটুশদা সবসময়ই বলে ওর গুরু প্রদোষ মিত্রের মতে, খুন জিনিসটা এতো সহজ নয়। সবার পক্ষে সেটা সম্ভবও নয়।  ...

HAPPY BIRTHDAY "GREAT RAFI SAHAB"..(24 December 1924 – 31 July 1980)

कमो बैस एक सदी पहले ... कोटला सुल्तान सिंह तालुका मजिथा  " 24 दिसंबर 1924 दिन बुधवार " की सर्द रात... सुबह सादिक से कुछ पहले सफेद बालो वाली दाई "कम्मो" की आवाज़  आती है " अल्लाह के करम से इस बार भी लड़का ही हुआ है अल्लाह रक्खी " बच्चे को माँ की गोद मैं देती है कुछ देर बाद  दाई हाजी अली मुहम्मद साहब  को बच्चे का चेहरा दिखाती है जो बहार खड़े इस खबर का इंतज़ार कर रहे थे हाजी अली मुहम्मद साहब  दाई कम्मो को दो सैर गेहूं,.... गुड़, नये कपड़े और कुछ सिक्के देते हैं बच्चे का नाम मुहम्मद रफ़ी ( The Exalted one) रखा जाता है दोस्तों यही मासूम बच्चे आगे चल कर "दी ग्रेट मुहम्मद रफ़ी साहब" बने  जो की आज लाखों नहीं करोड़ों लोगो के दिलों पर राज़ करते हैं  दोस्तों वैसे ये बात ज्यादा मायने नहीं रखती के कौन कब पैदा हुआ और कब दुनिया से रुखसत हो गया बल्कि ये बात मायने रखती हैं की जिंदगी किन उसूलो पर गुजारी -और रुखसत होने के बाद भी लोग उन की ज़िन्दगी से किस कदर फ़ैज़याब हो रहे हैं रफ़ी साहब समाजी हम अहंगी (सामाजिक एकता ) की सब से बड़ी अलामत हैं रफ़ी साहब की अहमियत ये ही नहीं ...

লেটুশদার হাতেখড়ি ( পর্ব - চার )

লেটুশদার হাতেখড়ি তৃণাঞ্জয় ভট্টাচাৰ্য ( পর্ব - চার ) লেটুশদার ষষ্ঠেন্দ্রিয় যাই বলুক না কেন, পূবালিদেবী যে কোনোভাবে খুন হতে পারেন এটা আমি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। পুরী মোটেই কোনও ছোটোখাটো গঞ্জগ্রাম নয়| বিশেষত সিবিচের থেকে শুরু করে পুরী মন্দির এবং তাকে কেন্দ্র করে আরও বেশ কয়েকটা জায়গা এই মুহূর্তে প্রায় বিশ্ববিখ্যাতI তারওপরে একেবারে মেরিনড্রাইভ রোডের ওপরে পুলীন পুরী যথেষ্ট অভিজাত একটি হোটেল। সেখানে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা| পুরী শহরের নাকের ডগায়| বোঝাই যায় আততায়ী প্রচন্ড ডেসপারেট কেউ। এই ঘটনায় হোটেলের প্রত্যেকটা লোক থেকে শুরু করে আশেপাশের দোকানদাররাও যে প্রায় হকচকিয়ে গেছেন, সেটা বেশ বোঝা যায়। ইতিমধ্যেই হোটেলের লবির পর থেকে দোতলার সিঁড়িটা সিল করে দেওয়া হয়েছে। একজন ফর্মাল প্যান্ট শার্ট পড়া ভদ্রলোক একটা জার্মান শেপার্ড কুকুরকে সঙ্গে নিয়ে এইমাত্র দোতলা থেকে রিসেপশনের সামনে এলেন| কুকুরটা প্রায় আট ইঞ্চি জিভ বার করে প্রচন্ড কৌতূহল নিয়ে আমাদের দিকে তাকাচ্ছিল। লেটুশদা বলল, 'বোধহয় সরকারী গোয়েন্দা বিভাগ কাজ শুরু করে করে দিয়েছে I' পুলীন পুরী হোটেলের রিসেপশনের সামনেই আলা...

লেটুশদার হাতেখড়ি (পর্ব - তিন)

লেটুশদার হাতেখড়ি  তৃণাঞ্জয় ভট্টাচার্য  ( পর্ব - তিন )                                                                       আ মি একটা কথা পরিষ্কার জানিয়ে দিই | আমি কিন্তু মোটেই তোপসে নই | তপেশ রঞ্জন মিত্র অনেক বেশি স্মার্ট | প্রদোষচন্দ্র মিত্রের স্যাটেলাইট | প্রত্যেক কাজে তার সহযোগী | আমি একেবারেই তা নই | আমি শুধু আমার ডায়েরিতে অভিজ্ঞতা লিখি | কেন জানিনা, লেটুশদা সঙ্গে থাকলে সেই অভিজ্ঞতা গুলোই একেকটা অদ্ভুত অদ্ভুত  গল্প হয়ে ওঠে | সেবার বাঁশদ্রোণী চার্চের পেতনি গুজবের সময়ও আমি ছিলাম নিতান্ত দর্শক | হোমস থেকে শুরু করে পি.সি. মিটার সবারই একাধিক সহযোগী আছে | শার্লকের ক্ষেত্রে যেমন মাইক্রফট এবং ওয়াটসন, তেমনই ফেলুদার কাছে সিধুজ্যাঠা এবং তোপসে | কিন্তু শশাঙ্ক সেন পুরো একা | সম্বল বলতে নিজের চোখ, বিচার করার অসম্ভব সূক্ষ ক্ষমতা আর প্রচন্ড শক্তিশালী মস্তিষ্ক | আর গাইড আর্থার কন্যান ড্যয়া...

লেটুশদার হাতেখড়ি (পর্ব - দুই)

লেটুশদার হাতেখড়ি তৃণাঞ্জয় ভট্টাচাৰ্য  ( পর্ব - দুই )  স্টে শন থেকে বেরিয়ে একটা গোল্ডফ্লেক ধরালো লেটুশদা। সঙ্গে খুঁজতে শুরু করল হলুদ-কালো অটোরিকশা | ম্যাজিক গাড়িগুলোও ভালো। লেটুশদা বলে, পাঁচটার কিছু আগে ভোরের অন্ধকারে পুরীর সমুদ্রকে দেখার অনুভূতিটাই নাকি আলাদা। আর কথাটা যে কতটা সত্যি তা বিবেকানন্দর মূর্তিটা বাঁহাতে রেখে ডানদিকে মেরিনড্রাইভ রোডে ওঠার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম। সত্যি সমুদ্রের এই রূপ আমি কখনোই দেখিনি।  বালির উপর ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ এতদূর থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে। দূরে জলের ওপরে ঘন কুয়াশা জমে রয়েছে। মানে সানরাইজ দেখার কোনো সুযোগ নেই । আমি এর আগে যখন পুরীতে এসেছিলাম তখন আমার বয়স পাঁচ। সূর্যোদয় দেখেছিলাম কিনা মনে নেই। আমরা যাবো ক্যামেলিয়া হোটেলে। স্বর্গদ্বার পেরিয়ে। লেটুশদা বলে, স্বর্গদ্বারের এইধারটায় নাকি বড্ড ভীড়। ওর কথায়, 'ভীড়ই যদি সহ্য করবো,তাহলে আর গড়িয়া স্টেশন ছেড়ে এলাম কেন?'  ওর পছন্দ লাইটহাউসের দিকটাই। অটোর ভাড়া মিটিয়ে আমরা তিনজন যখন হোটেলে ঢুকছি, তখন পুবদিকের আকাশ ফর্সা হয়ে গেছে। cপ্রথম পর্ব পড়তে ক্লিক করুন ঃ https://t...