(1).....
বৃষ্টি ভেজা বাইপাস | ফাঁকা রাস্তা | দূর থেকে শোনা যাচ্ছিলো royal enfield এর আওয়াজ | মেঘের ক্যানভাসে দেখা গেলো এক যুবতী বাইক আরোহীকে | খোলা চুল , স্টিয়ারিংয়ে দৃঢ় হাত , চোখে মুখে বৃষ্টি ভেজার ভালোলাগা | রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভেতো বাঙালিদের just পাত্তা না দিয়ে বাইক চলে গেলো রুবি হাসপাতালের দিকে | একটু বাড়তি বিদ্যুৎ খেলে গেলো বাইপাসে |
(2)
জেতার খিদে সবার থাকে, থাকা স্বাভাবিক ( যদিও জেতার খিদে আর জেতার লোভের মধ্যে একটা গাঢ়, মোটা দাগ থাকা উচিৎ, অনেকের ই গুলিয়ে যাচ্ছে )। ফুটবল কতটা বুঝি,সেটা আয়নার সামনে দাড়ালেই টের পাই। কিন্তু দিনের শেষে তো সেই মধ্যবিত্ত... হারতে,হারতে,ঠোক্কর খেতে,খেতে,কোথাও তো একটা জিততে হবে। সেই খিদেতেই আঁকড়ে ধরি...জার্সি,পোস্টার, সংখ্যাতত্ত্ব। মেসি ব্যালন ডি ওর পেলে...ওটা আসলে আমিই পাই। নেইমার যখন wrong foot দিয়ে বল রিসিভ করে ছবির মতো পাস বাড়ান, মেক্সিকান ডিফেন্স কে অবিকল আমার বসের মুখের মতন দেখতে লাগে।
কিন্তু জীবনে তো জিততে চাইলেই জেতা যায়না। ফলে, এবারের মতো বিদায়।
ফিরবো আবার। বয়স বেড়ে যাবে, আরো একটু কুঁকড়ে যাব হয়তো, কিন্তু বিশ্বাস করি...জেতার খিদেটা একইরকম থাকবে। ততদিন অব্ধি অন্য কোন মাঠে দেখা হবে।
বি.দ্র. - জেতার খিদের সাথে প্রচারের আলোয় থাকার লোভ কে কেউ গুলিয়ে ফেলবেন না,প্লিজ।
কলতান দাশগুপ্ত

Comments
Post a Comment