বৈশাখের ভোরবেলা
অামি দখিনের বারান্দায়।
মৃদু হাওয়ায় মনে পড়ে তোমার কথা।
নীল আকাশে সাদা মেঘে সোনালি রঙ
ভোরের বেলায় কতরকম পাখির কুজন।
হয়ত বাতাস ছুঁয়ে আসে তোমাকে
তাতেই অনুভূত হয় তোমার পরশ।
কত যুগ কেটে গেছে
তোমার পথ আলাদা হয়েছে।
আমি তোমার পরশ নিয়ে
আজো বিভোর বসে আছি।
মনে পড়ে পড়ন্ত বিকেলে
আমার পাশে বসে আছো তুমি
বিকেলের রোদ তোমায় ছুঁয়ে আমার গায়ে
গাছের হাওয়ায় কেটে কেটে যায়।
তোমার চোখের পাতার ছায়া
বাঁচার তাগিদ জাগায়!
সেদিনের মতো আজও যেন পাশে পাই তোমায়-
দখিনা হাওয়া মনে পড়ায় তোমায়॥
শুভ্রা চক্রবর্তী
Comments
Post a Comment