Skip to main content

আমাদের যাত্রা হলো শুরু

সে সব এক দিন ছিল।  যখন কলকাতায় পরিযায়ী পাখির দল ভিড় করতো।  শীতের সকালে হাঁক  পেরে যেত  জয় নগরের মোয়া।  বড়দিনের ছুটি আর কেক কমলালেবুর গন্ধে আমোদ করিয়ে দিয়ে ইডেনে বসতো  টেস্ট ম্যাচের আসর।  চিড়িয়াখানার ভিড় আর বইমেলা টানতো  আমাদের।  সাথে ছিল পিকনিক।
   সন্ধ্যের কলকাতার পাড়া।  এ বাড়ি ওবাড়ি থেকে ভেসে আসতো হারমোনিয়ামের  আওয়াজ "আকাশের অস্ত রাগে"....  আর মাঠের ধুলো মেখে ফিরত ছেলেবেলা। টিভিতে চিত্রহার,দর্শকের দরবারে, সাতটার "বিশেষ বিশেষ খবর", চিচিং ফাঁক, হরেকরকম্বা।  ট্রামের আওয়াজ, জ্যাম মিলে  ভালোই ছিল সেই দিন গুলো।  দেখা যাক সেসবের  স্বাদ এখন কেমন লাগে।সাথে থাকবে আরো অনেক কিছু।  তিন সাধারণের যাত্রা শুরু হলো।  অনেক দিন চলতে হবে।   

Comments

Post a Comment