Skip to main content

Posts

Showing posts from June, 2018

টস্ (Toss)

অাজকের দিনটা একটু অদ্ভূত। সকাল থেকেই মনটা কির'ম এলোমেলো হয়ে অাছে মোহিতের। কাল রাতে নীলিমার সাথে ওই ঝগড়াটা না কি অাজ সকালে চাকরির ইন্টারভিউটা- ঠিক কোনটা তাকে বিচলিত করছে সে নিজেও ঠিক বোঝে না। ঘড়ির কাঁটা যেন অাজ একটু জোরেই ছুটছে। দেখতে দেখতে ৯টা বেজে গেল। ১১টার মধ্যে পৌঁছতে হবে অফিসটায়, নীলিমার বাবা সুপারিশ করেছেন বলেই যাওয়া। যা চাকরির বাজার, নয়তো মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কীবোর্ড ঠোকার কোন ইচ্ছেই মোহিতের ছিল না। ফোনে একটা ক্যাব বুক করবে ভাবে। তারপর কি মনে করে একটা ২০১ বাসে চড়ে যায় মোহিত, হুট করে অতগুলো টাকা খরচা করার মত মানসিকতা বা অার্থিক অবস্থা নেই ওর এখনও, সেই নিয়েই কাল রাতে নীলিমার সাথে শুধুমুধু ঝগড়াটা হল। এসব সাতপাঁচ ভাবতে ভাবতেই কখন সেক্টর ৫ এসে গেছে বোঝেইনি সে। নামার সময় এক ভিখারি হাত পেতেছিল, অন্যমনস্কভাবেই সে একটা দু' টাকার কয়েন দিল তাকে। লোকটা কয়েনটা ফিরিয়ে দিয়ে মোহিতকে বলল, "এ যে জালি টাকা গো!" মোহিত দেখল সত্যি তো, দুদিকেই হেড! স্ট্রেঞ্জ! কি যে হচ্ছে কাল থেকে! রাস্তা পার করে অফিসটায় ঢুকতেই এসির ঠান্ডা বাতাসে শীত অনুভব করে মোহিত। ঠিক...

দ্য অ্যাডভেঞ্চার অফ ম্যাজারিন স্টোন

শুরুর কথা: স্যর কোনান ডয়েলের শার্লক হোমস সিরিজের ৫৬টি ছোটগল্পের মধ্যে এই গল্পটির কিছু বিশেষত্ব আছে। সাধারণতঃ শার্লক কাহিনী আমরা ডাক্তার ওয়াটসনের মুখেই শুনে এসেছি। কিছু ক্ষেত্রে শার্লক হোমস নিজেও কাহিনীর বিবরণী দিয়েছেন, কিন্তু এই কাহিনীটি সবার থেকে আলাদা। কারণ এখানে একজন তৃতীয় কোনো মানুষ গোটা কাহিনীটি বলছেন। প্রকৃতপক্ষে এই কাহিনীটি মঞ্চে অভিনয়ে করার জন্য স্যর কোনান ডয়েল লিখেছিলেন। পরবর্তীকালে এটি ছোটগল্প হিসেবে স্থান পায়। সে জন্যই এরকম কথনশৈলী।] ২২১, বি বেকার স্ট্রীটের দোতলার সেই অপরিচ্ছন্ন ঘরে ফিরে আসতে পেরে ডাক্তার ওয়াটসনের ভালো লাগছিল। এই ঘর থেকেই বহু স্মরনীয় অভিযানের সূচনা হয়েছিল। তিনি বারবার দেখছিলেন ঘরের দেওয়ালে টাঙ্গানো বৈজ্ঞানিক চার্ট, অ্যাসিডে পোড়া টেবিল, ঘরের এককোণে পড়ে থাকা স্ট্রাডিভোরাস বেহালার বাক্স, কয়লা রাখার পাত্র, যেখানে চিরাচরিতভাবে আছে পাইপ ও তামাক। অবশেষে তাঁর চোখ গেল হাস্যরত বিলির দিকে। বিলি যেকোনো কাজে খুবই পারদর্শী। বলাই বাহুল্য, স্বভাবগম্ভীর শার্লক হোমসের জীবনে ডাক্তার ওয়াটসনের অভাব অনেকটাই পূরণ করেছিল এই বিলিই। "সবকিছুই তো অপরিবর্তিত...