সুমিত গাঙ্গুলী [এই ২০২০ সালে দাঁড়িয়ে যে পাঠকগণ ভাবছেন কেমন ছিল সেই সব '৯০-এর দিনগুলো, কিংবা নব্বইজাতকরা যখন ফিরতে চায় তাদের ছেলেবেলায়, তখন তারই পটভূমিকায় এই সম্পূর্ণ কাল্পনিক গল্পটি লেখা হচ্ছে, স্থান-কাল-পাত্র সবই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিলই নেই। থাকলে তা নিতান্ত আকস্মিক।] "অসীম, ব্যায়াম নিয়মিত না করলে কিন্তু শরীর ভেঙে যাবে। ভালো কথা বলছি রোজ সকালে উঠে ব্যায়াম করতে হবে, না হলে কিন্তু..." কথা শেষ হলো না সুনীলদার। অসীম বলে উঠলো: "আর হবে না সুনীলদা। এবার থেকে রোজ আসবো।" "ঠিক আছে। এই সপ্তাহে আমি সময় পাবো না। নিজে বাড়িতে প্র্যাকটিস করবি। আর ব্যায়াম করলেই তো শরীর থাকবে। নাহলে ডোনাল্ডের মতো বল করতে পারবি?" "ডোনাল্ড রোজ ব্যায়াম করে?" "নাহলে অত ফিট থাকে? দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং দেখিস নি? জন্টি রোডস?" সুনীলরা পাড়ায় নতুন এসেছে। কিছু ছেলেমেয়েদের ব্যায়াম শেখায়। বলে এটা সাধনা। শরীরই মন্দির। অসীম ওর কাছে ব্যায়াম শেখে। শুকতারার তুষার শীল-এর শরীর গড়তে যোগ ও ব্যায়াম পড়ে। ওর ইচ্ছা বড় হয়ে ক্রিকেটার হবে। তবে ডোনাল্ড হবে না। ও হবে কপ...
This blog has been devised for those people who do not have access to very rare information and the good old days.